|
সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগে ৪ জন আদালতে
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ও গাছ কাটার অভিযোগে ৪ জন আদালতে ভুক্তভোগী নাহিদ হোসেন ইমরানের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। সোমবার (২৭ জুলাই) গ্রেফতারকৃত চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— অন্তর মিয়া (২৪), মো. নাইম (২৫), কাওসার হোসেন লোশন (২৫) এবং হৃদয় হোসেন ওরফে বাবু (২৭)। অভিযোগে বলা হয়, প্রবাসে অবস্থানরত পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে চুরি ও ভাঙচুর চালায়। একই সঙ্গে বাড়ির একাধিক মূল্যবান গাছ কেটে নিয়ে যায়, যার ফলে ভুক্তভোগী পরিবার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের পর তদন্ত ও অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
