ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ভারতে ১১ বাংলাদেশির সাজা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 February, 2024, 12:41 PM

ভারতে ১১ বাংলাদেশির সাজা

ভারতে ১১ বাংলাদেশির সাজা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই নারীসহ ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ইতোমধ্যে তাদের আদালতে হাজির করলে ১৪ দিনের কারাদণ্ড দেন বিচারক।

শনিবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বাগদা থানার তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছেন- হৃদয় চৈতন্য, আবির চন্দ্র মৃধা, লিপি রানী মৃধা, পপি আখতার, আব্দুর রহিম, শ্যামল সরকার, মোয়াজেম শেখ, মোহাম্মদ ইউসুফ, সঞ্জিত বিশ্বাস, বাপ্পা সেন ও নীরব বিশ্বাস।

জানা গেছে, শুক্রবার তিন বাংলাদেশিসহ দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করে বনগাঁর আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। তারপর শনিবার আবার বাগদার বিভিন্ন এলাকা থেকে আরও ১১জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে কাঁটাতার পার হওয়ার অভিযোগে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রেপ্তারদের আদালতে হাজির করলে ১৪ দিনের জেল হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status