ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বাউফলে একটি বিদ্যালয়ের ২২ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ
মোঃ কাওছার আহমেদ,বাউফল
প্রকাশ: Friday, 2 February, 2024, 12:17 AM

বাউফলে একটি বিদ্যালয়ের ২২ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ

বাউফলে একটি বিদ্যালয়ের ২২ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ

বাউফলের কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পরেন। এর মধ্যে ১৩ শিক্ষার্থীকে বাউফল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

আজ (১ ফেব্রুয়ারি)  বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাত- পা কাঁপুনি দিয়ে শ্বাস কষ্ট বেড়ে গিয়ে তারা অসুস্থ হয়ে পরেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের ৮ম শ্রণির এক শিক্ষার্থীর অভিভাবক জানান, শীতের কারণে অনেক শিক্ষার্থী ঘুম থেকে একটু বিলম্বে ওঠেন। এর পর ফ্রেস হয়ে পড়ার টেবিলে বসে যান। এদিকে স্কুলের সময় হয়ে যাওয়ায় না খেয়েই স্কুলে চলে যান। দীর্ঘ সময় স্কুলে অভূক্ত থাকায় অসুস্থ হয়ে পরেন।

তবে এর আগে ওই বিদ্যালয় এ রকম ঘটনা আর ঘটেনি।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পারলে বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন এর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

বাউফল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মার্জান বলেন, ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পরায় মানষিক চাপ ও ভীত সন্ত্রস্ত হয়ে অন্যান্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পরেন। তবে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এখন সকল শিক্ষার্থী শঙ্কামুক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status