ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 January, 2024, 2:25 PM

নোয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নোয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আজ সোমবার ভোরে অথবা রাতে যেকোনো সময়ে নোয়াখালী পৌরসভার বসুন্ধরা কলোনীতে কচি ডাক্তারের বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার স্ত্রীর নাম তামান্না ইসলাম (১৬)। তিনি নোয়াখালী পৌর সভা এলাকার লিটনের মেয়ে।

তামান্নার স্বামী মেহেদি হাসান শুভ (২২) উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে।

স্বামী-স্ত্রীর ছাড়াও সম্পর্কে তারা খালাতো ভাই-বোন ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

জানা যায়, খালাতো ভাই-বোন প্রেম করে এক বছর আগে বিয়ে করে। বিয়ের পর মাইজদীর বসুন্ধরা কলোনীতে শাশুড়ির বাসায় থাকতেন শুভ। ওই বাসায় তামান্নার মা ও ভাই থাকতেন। সোমবার সকালে তাদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান। খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের দু’জনের লাশ উদ্ধার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে স্বামী প্রথমে স্ত্রীর গলা কেটে হত্যা করে। পরে ফ্যনের সাথে ঝুলে আত্মহত্যা করে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status