ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কিউডি ব্রান্ডের রাউটার নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 10:20 PM

কিউডি ব্রান্ডের রাউটার নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড

কিউডি ব্রান্ডের রাউটার নিয়ে এল গ্লোবাল ব্র্যান্ড

বর্তমান সময়ের জনপ্রিয় ওয়াইফাই ব্র্যান্ড- কিউডি। যাদের নেটওয়ার্কিং এবং যোগাযোগ পণ্য তৈরিতে রয়েছে বিশেষ জনপ্রিয়তা। প্রতিবারই তাদের চেষ্টা থাকে আরও নতুন টেকনোলজি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে বাজারে উন্মোচন করার। তারই ধারাবাহিকতায় নতুন “বিমফরমিং” টেকনোলজি নিয়ে বাজারে চলে এল ওয়াই-ফাই ৬ এক্স১৫০০ ( AX1500) টেকনোলজির ডুয়াল ব্যান্ড রাউটার ডব্লিউআর১৫০০( WR1500)।

বুধবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্লোবাল ব্র্যান্ড।

বিমফর্মিং হল রাউটারের এমন একটি প্রযুক্তি যা আপনার ডিভাইসের স্থানকে ফোকাস করে ওয়্যারলেস সংযোগের গুণগতমান এবং কর্মক্ষমতা উন্নত করে।

এই রাউটারটিতে রয়েছে ৫ গিগাহার্জ ব্যান্ডে ১২০১ এমবিপিএস এবং ২.৪ গিগাহার্জ ব্যান্ডে ৩০০ এমবিপিএস পর্যন্ত ডেটা স্পিড। WR1500 সুইফ্ট এবং ল্যাগ-ফ্রি স্ট্রিমিং, গেমিং এবং ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করে ডেটা-ইনটেনসিভ অ্যাপ্লিকেশনগুলির চাহিদা পূরণ করে৷ এই রাউটারটিতে রয়েছে 1GHzরিয়েলটেক-এর হাই ইনটিগ্রেটেড চিপসেট (RTL8197) যা তে রয়েছে OFDMA, Beamforming এবং MU-MIMO এর মত অত্যাধুনিক ফিচারস।

এছাড়াও এই রাউটারটি ২০টিরও বেশি ওয়্যারলেস ডিভাইস (মোবাইলফোন, ল্যাপটপ, পিসি,টিভি বক্স, স্মার্ট টিভি, ইত্যাদি) একসাথে ব্যবহারের সক্ষমতা রাখে। কিউডি ডব্লিউআর১৫০০(WR1500 ) রাউটারটি মেশ সাপোর্টটেড। তাই কিউডির অন্যান্য যেকোনো মেশ সাপোর্টটেড ডিভাইসের সাথে মেশ নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম।

এতে রয়েছে শক্তিশালী ৪টি 5dBi (ওমনি-ডিরেকশনাল) অ্যান্টেনা, যা প্রায় ২৫০০ স্কয়ার ফিট এরিয়া ওয়াই-ফাই কাভারেজ দিতে সক্ষম। সুতরাং আপনার অফিস এবং বাসাবাড়ির ওয়াই-ফাই সল্যুশনের জন্য এই রাউটারটি হতে পারে দারুণ সমাধান-বলে মনে করছে গ্লোবল ব্র্যান্ড।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status