ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রেডক্রসে যোগ দেবেন জাপানের রাজকন্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 1:25 PM

রেডক্রসে যোগ দেবেন জাপানের রাজকন্যা

রেডক্রসে যোগ দেবেন জাপানের রাজকন্যা

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে এ বছরের এপ্রিলে রেড ক্রস সোসাইটিতে যোগ দেবেন জাপানের সম্রাট নারুহিতোর একমাত্র সন্তান প্রিন্সেস (রাজকুমারী) আইকো। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজপরিবারের পাশাপাশি রেড ক্রসের দায়িত্ব সামলাবেন প্রিন্সেস আইকো। তবে প্রিন্সেস আইকো কোন পদে নিয়োগ পাবেন সেটি জানানো হয়নি।

সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, বিশ্বের অন্যতম প্রাচীন বংশগত রাজতান্ত্রিক ধারা চলে আসছে জাপানে। দেশটির আইনে শুধুমাত্র পুরুষদের সিংহাসনে বসার অনুমতি আছে। সে কারণে ২২ বছর বয়সী রাজকুমারী আইকো উত্তরাধিকারসূত্রে সিংহাসনে বসতে পারবেন না।

এক বিবৃতিতে আইকো জানান, রেড ক্রসে কাজ করতে সবসময়ই আগ্রহী ছিলেন তিনি।

অন্যদিকে, জাপানিজ রেড ক্রস সোসাইটি জানিয়েছে, রাজকুমারীর স্বাচ্ছন্দ্যের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।

রাজ পরিবারের সঙ্গে রেডক্রসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পূর্ববর্তী সম্রাজ্ঞীরাও এই সংগঠনের সম্মানসূচক প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন।

১৯২৩ সালে টোকিওর ভূমিকম্পের পর রেড ক্রসের ত্রাণ কার্যক্রমের একটি প্রদর্শনী দেখার জন্য গত বছরের অক্টোবরে প্রিন্সেস আইকো বাবা-মায়ের সঙ্গে রেড ক্রস সোসাইটি পরিদর্শন করেছিলেন।

প্রিন্সেস আইকো বর্তমানে গাকুশুইন বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সাহিত্য অনুষদে শেষ বর্ষে পড়াশুনা করছেন।

জাপানের নাগরিকরা সাধারণত রাজকুমারীকে অনেক সম্মান করে, তাদের মধ্যে অনেকেই আইকোর নতুন ভূমিকাকে স্বাগত জানিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status