ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ইতিহাস গড়ে কথা রাখলেন ফিলিস্তিনের ফুটবলাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 1:23 PM

ইতিহাস গড়ে কথা রাখলেন ফিলিস্তিনের ফুটবলাররা

ইতিহাস গড়ে কথা রাখলেন ফিলিস্তিনের ফুটবলাররা

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের নকআউট পর্বে কোয়ালিফাই করে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন। হংকংকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে দেশটি। যেটি এই প্রতিযোগিতায় তাদের প্রথম জয়ও।

মঙ্গলবার দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে খেলতে নেমে দাপট দেখায় ফিলিস্তিন। ম্যাচের ৬৮ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে। ম্যাচে দলটির হয়ে হয়ে জোড়া গোল করেছেন ওদায় দাবাগ। দাদ্বশ ও ৬০তম মিনিটে লক্ষ্যভেদ করেছেন এই ফরোয়ার্ড। অন্য গোলটি আসে জাইদ কুনবার পা থেকে।

শেষ ষোলোতে পৌঁছানোর লড়াইয়ে তিন ম্যাচের একটি জয়, একটিতে ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র তৃতীয় অবস্থানে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ফিলিস্তিন।

অপরদিকে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা ইরানও নিশ্চিত করেছে নকআউট পর্ব। দুইয়ে থাকা আরব আমিরাত ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করে। ফিলিস্তিন মূলত তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটির একটি হওয়ায় শেষ ষোলোয় যাওয়ার সুযোগ পেয়েছে।

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অনেক খেলোয়াড় এবং কর্মকর্তারা হারিয়েছেন নিজেদের আপনজন। তাই টুর্নামেন্ট শুরুর আগে দারুণ কিছু করে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার কথা বলেছিলেন তারা। সেই কথা রাখতে পেরেছেন ফুটবলাররা। ইতিহাস গড়েই এশিয়ান কাপের পরের পর্ব নিশ্চিত করেছে দলটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status