ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভিসা না পেয়ে দেশে ফিরে গেলেন ইংল্যান্ড স্পিনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 1:22 PM

ভিসা না পেয়ে দেশে ফিরে গেলেন ইংল্যান্ড স্পিনার

ভিসা না পেয়ে দেশে ফিরে গেলেন ইংল্যান্ড স্পিনার

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সফরে ইংলিশ স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন শোয়েব বশির। স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত ছিলেন তিনি। কিন্তু তার সেই রোমাঞ্চ পানসে হতে খুব বেশি সময় লাগল না। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হওয়ায় তার প্রথম সফরের অভিজ্ঞতা ভয়ানক হলো।

ইংল্যান্ড দলের সঙ্গে গত রোববার বশিরের ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা এখনো পাননি তিনি। তাই বাধ্য হয়েই আবুধাবিতে অনেক অপেক্ষার পর ইংল্যান্ডে ফিরে গেছেন ২০ বছর বয়সী অফ স্পিনার।

এমন ঘটনায় তাই ক্ষুব্ধ বেন স্টোকস। হতাশা প্রকাশ করে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘বিশেষ করে অধিনায়ক হিসেবে আমার জন্য এটা খুবই হতাশার। ডিসেম্বরের মাঝামাঝিতে আমরা দল ঘোষণা করেছি। আর বশির এখন এখানে (ভারত) আসার ভিসা পাচ্ছে না। তার জন্য আরো বেশি হতাশ হলাম। আমি চাইনি তার ইংল্যান্ড টেস্ট দলে প্রথম সুযোগ পাওয়ার অভিজ্ঞতাটা এমন পরিস্থিতি হোক। তার অনুভূতিটা বুঝতে পারছি।’

স্টোকসের হতাশাটা আরো বেড়ে যায় যখন তার মনে পড়ে অতীতে আরো অনেক ক্রিকেটারের সঙ্গে এমনটা হয়েছে। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সেই প্রথম ক্রিকেটার নয় এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অনেকের সঙ্গে খেলেছি, যারা একই পরিস্থিতির মধ্য পড়েছিল। এটা হতাশার যে আমরা যে খেলোয়াড়কে দলে নিয়েছি সে ভিসা সমস্যার কারণে আমাদের সঙ্গে এখন নেই। বিশেষ করে একজন তরুণ ক্রিকেটার, সত্যিই তার জন্য খুব খারাপ লাগছে। এটা দুর্ভাগ্যজনক এবং তার সঙ্গে এমন ঘটনা ঘটায় আমি খুবই হতাশ হলাম।’

পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বশিরের জন্ম ইংল্যান্ডের সারেতে। কিন্তু ব্রিটিশ পাসপোর্টধারী হয়েও তার ভিসা মিলছে না। ভারতের ভিসা পেতে তাকে এখন আরো অপেক্ষা করতে হচ্ছে। ভারতের পিচ স্পিন সহায়ক হওয়ায় তাকে দলে ডেকেছে ইংল্যান্ড। এমনকি প্রথম টেস্টেই ৬ ফুট ৪ ইঞ্চির স্পিনারের অভিষেকও হতে পারত। এমনটাই নাকি ভাবনায় ছিল ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status