ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
এবার বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী মৌ, পাত্র কে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 12:39 PM

এবার বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী মৌ, পাত্র কে

এবার বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী মৌ, পাত্র কে

বিয়ে করেছেন টিভি পর্দার পরিচিত মুখ উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার বরের নাম আরিফ হক। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে দু’জনের বিয়ে।

নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মৌ নিজেই। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাকে পছন্দ করতেন। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খুব শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

মৌ বলেন, ‘আরিফ আমাকে পছন্দ করতেন। পরে সে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আমি তার কাছ থেকে ১০ দিনের সময় চেয়ে নেই বিয়ে নিয়ে ভাবার জন্য। এরপর একটা পর্যায়ে মনে হয়, তাকে বিয়ে করা যায়।’

জানা গেছে, মৌ-এর স্বামী আরিফ পড়াশোনা করেছেন বুয়েটে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে শোবিজ অঙ্গনে প্রায় এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার মৌ’র। এর মধ্যে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও চুটিয়ে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status