ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা, ময়মনসিংহ সিটিসহ ২৩৩ টি নির্বাচনের তফসিল ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 12:41 PM

কুমিল্লা, ময়মনসিংহ সিটিসহ ২৩৩ টি নির্বাচনের তফসিল ঘোষণা

কুমিল্লা, ময়মনসিংহ সিটিসহ ২৩৩ টি নির্বাচনের তফসিল ঘোষণা

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন,  ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ডের মিলে ২৩৩ টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।
 
বুধবার (২৪ই জানুয়ারি)  সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
 
ইসি সচিব জাহাংগীর আলম বলেন,, এই ২৩৩ টি নির্বাচনের মধ্য রিটার্নিং অফিসে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি ।  রিটার্নিং অফিসে মনোনয়ন বাচাইয়ের হবে ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থীতা আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ই ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্ধ করা ২৩ ফেব্রুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ৯ই মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
 
ইসি সচিব বলেন, এবারের স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য, সিটি কর্পোরেশন পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন ককর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status