ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
৯৬তম অস্কারে মনোনয়ন পেলেন যারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 January, 2024, 12:27 PM

৯৬তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

৯৬তম অস্কারে মনোনয়ন পেলেন যারা

সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় রয়েছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘বার্বি’, ‘পুওর থিংস’, ‘ওপেনহেইমার’। ছবি: দ্য গার্ডিয়ান থেকে নেওয়া


৯৬তম অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মনোনয়ন ঘোষণা হয়। কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড।

এবারের একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এ ছাড়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি শাখায় মনোনয়ন পেয়েছে।

সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় থাকা সিনেমাগুলো হলো- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহেইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহেইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো) এবং এমা স্টোর (পুওর থিংস)।

সেরা পরিচালকের তালিকায় রয়েছেন- জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।

মনোনয়নপ্রাপ্তদের থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১০ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো ওই অনুষ্ঠান সঞ্চালনা করবেন জিমি কিমেল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status