ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
৬ টি টিম নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্টপ্রাইজের ফাইনাল রাউন্ড!
ফুয়াদ মুন্না,নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Saturday, 20 January, 2024, 11:25 PM

৬ টি টিম নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্টপ্রাইজের ফাইনাল রাউন্ড!

৬ টি টিম নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্টপ্রাইজের ফাইনাল রাউন্ড!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস প্রোগ্রামে ষষ্ঠবারের মত অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড। ২০২৩-২৪ সেশনে এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল “আনলিমিটেড”৷ জাতিসংঘের “সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল” এর ১৭টি লক্ষ্যমাত্রার দিকনিদের্শনা অনুযায়ী বিভিন্ন দল অংশ নেয় এই প্রতিযোগিতায়।

সোমবার, ১৫ জানুয়ারি বেলা ১:৩০ টায় সেমিফাইনালের আয়োজন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগীয় কক্ষে। এসডিজি-১৭ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দশটি দল এই সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন। 

আয়োজনের শুরুতে সূচনা বক্তব্যে ক্যাম্পাস ডিরেক্টর মোঃ মোস্তাকিম প্রতিযোগী দলগুলোকে আইডিয়া উপস্থাপনের নিয়ম জানিয়ে দেন। প্রতিটি দলের আইডিয়া উপস্থাপনে ৬ মিনিট এবং বিচারকদের প্রশ্ন উত্তরে ৪ মিনিট সময় বরাদ্দ ছিল। জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলেপন্টের সতেরোটি লক্ষমাত্রা অনুযায়ী নিজেদের অনন্য সব সামাজিক ব্যবসায় আইডিয়া উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ উদ্যোক্তরা। প্রথম রাউন্ডে সাবমিট করা ৫৯টি আইডিয়া থেকে সেরা ১০টি বিজনেস আইডিয়া নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মোমেন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিনহাজ উদ্দীন এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম জনি। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বিচারকরা জানান, হাল্ট প্রাইজ থেকে নানাবিধ সৃজনশীল অনন্য উদ্যোগ এসেছে যা সমাজে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানে অসামান্য ভূমিকা পালন করবে। প্রস্তাবিত আইডিয়াগুলোতে আরও কতটা নতুনত্ব আনা যায়, ইনোভেটিভ করা যায় সেদিকে খেয়াল রাখলে একটি নতুন সম্ভাবনাময় দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে এমন আরো সুন্দর উদ্যোগের আশা ব্যক্ত করেন তারা। হাল্টপ্রাইজের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “আনলিমিটেড”, যেখানে নিজেদের বিভিন্ন বিজনেস আইডিয়া উপস্থাপন করেন ইভেন্টে অংশ নেয়া দলগুলো। বিচারকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা দেখান কীভাবে এই আইডিয়াগুলো এসডিজি-১৭ লক্ষ্যমাত্রার সাথে সম্পর্ক স্থাপন করে বৈশ্বিক অর্থনীতিতে ভূমিকা রাখবে। বিশেষত ৫০০ শব্দে আইডিয়া উত্থাপনের মাধ্যমে প্রাথমিক বাছাইপর্ব শেষে সেমিফাইনাল রাউন্ড প্রতিদ্বন্দিতায় অংশ নিয়েছে দশটি দল। যথাক্রমে টিম ডিজিটাল মাসকিটার্স, টু পয়েন্ট এইট ও, টিম রিডাক্টেড, টিম অষ্টধাতু, টিম স্পিয়ারহেড, টিম গ্লেডিয়েটরস, রেয়ার-৫, অর্গানিক ইনোভেটর্স, দ্য ফ্যালকন, টিম কোর্স্যালো ইত্যাদি প্রতিযোগী দলগুলো। আয়োজন সফলভাবে শেষ করার লক্ষ্যে একযোগে কাজ করছেন ক্যাম্পাস ডিরেক্টরের নেতৃত্বে একটি উদ্যমী অর্গানাইজিং কমিটি। সমাপনি বক্তব্যে অন-ক্যাম্পাস ডিরেক্টর মোঃ মোস্তাকিম জানান, সংগঠক – বিচারক – উপদেষ্টা এবং অংশগ্রহণকারী সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলভাবে সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছাতে পেরেছি। কিছুদিনের মধ্যেই আমাদের অন ক্যাম্পাস গ্র্যান্ড ফিনালে রাউন্ড অনুষ্ঠিত হবে, যা আরও উৎসবমুখর এবং উদ্দীপনার সাথে পরিচালিত হবে বলে আশা রাখছি। উল্লেখ্য হাল্ট প্রাইজ হল একটি বার্ষিক ব্যবসায় আইডিয়া প্রতিযোগিতা, যেখানে বিভিন্নধরণের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং গ্লোবাল রাউন্ডে বিজয়ী দলকে পুরষ্কৃত করা হয় এক মিলিয়ন ডলার।

সেমিফাইনাল রাউন্ড শেষে বিজয়ী ৬ টি দল নিয়ে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল রাউন্ড। এতে অঅংশগ্রহণ করছে বিজয়ী ৬ টি দল। , টিম অষ্টধাতু, টিম স্পিয়ারহেড, টিম গ্লেডিয়েটরস, অর্গানিক ইনোভেটর্স, দ্য ফ্যালকন, টিম কোর্স্যালো। 


আয়োজকরা জানান, হাল্ট প্রাইজ হলো বার্ষিক প্রতিযোগিতা; যেখানে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status