ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ঝালকাঠিতে একমাসে ১১টি মোবাইল উদ্ধার করলো পুলিশ সুপার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 January, 2024, 11:34 PM

ঝালকাঠিতে একমাসে ১১টি মোবাইল উদ্ধার করলো পুলিশ সুপার

ঝালকাঠিতে একমাসে ১১টি মোবাইল উদ্ধার করলো পুলিশ সুপার

ঝালকাঠির বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

মোবাইল ফেরত পেয়ে শাহজাদি শারমিন বলেন, ‘গত বছরের ডিসেম্বরে আমার মোবাইলটি হারিয়ে যায়। এরপর আমি থানায় জিডি করি। জেলা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে। খুব দ্রুত সময়ে হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।’

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, 'ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারানোর জিডি হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুসরণ করে জেলা পুলিশ মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে।’


এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল হাতে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইলের প্রকৃত মালিকরা।

এ ছাড়া জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যা নিয়ে ঝালকাঠি জেলার সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status