|
চবিতে ভর্তির অতীতের সব রেকর্ড ভেঙে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর আবেদন
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
![]() চবিতে ভর্তির অতীতের সব রেকর্ড ভেঙে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর আবেদন প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে ১ লাখ ১ হাজার ৬৬৩ জন। ‘বি’ ইউনিটে ৬৮ হাজার ৩৯৬, ‘বি’-১ উপ-ইউনিটে ২ হাজার ৭৬৩, ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৭৯৫, ‘ডি’ ইউনিটে ৫৯ হাজার ৯০৬ এবং ‘ডি’-১ উপ- ইউনিটে ৩ হাজার ১৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এ পর্যন্ত ফি পরিশোধ করেছেন ২ লাখ ৪০ হাজার ৮০৫ জন শিক্ষার্থী। আবেদনের সময় শেষ হলেও ফি দেওয়া যাবে শনিবার (২০ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। গত ৪ জানুয়ারি থেকে শুরু হয় আবেদন। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদন সংশোধনের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
