|
ফেরিডুবির ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ চালকের সন্ধান মেলেনি
মোহসীন মোহাম্মদ মাতৃক
|
![]() ফেরিডুবির ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ চালকের সন্ধান মেলেনি ডুবন্ত ফেরি ও সঙ্গে ডুবে যাওয়া মালবাহী কাভার্ডভ্যান ও ট্রাক উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজাকে সহায়তা করতে আরও দুটি উদ্ধাকারী জাহাজ এসেছে পাটুরিয়া ৫ নং ফেরি ঘাটে। উদ্ধারকাজের দ্বিতীয় দিনে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। ফেরিডুবির দ্বিতীয় দিনে উদ্ধার হয়েছে ৩ টি ট্রাক। ট্রাকে থাকা ভারি মালামালের কারণে যথাযথ সময়ের মধ্যে যানবাহন উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিখোঁজ ফেরিটি দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের উদ্ধার না হওয়ার তার স্বজন ও ফেরি কর্তৃপক্ষও উদ্বিগ্ন হয়ে আছে। তার বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। তিনি বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির সভাপতি। এ ঘটনায় মানিকগঞ্জে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি দুটি পৃথক তদন্ত কমিটি করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আনোয়ারুল হক। তিনি জানান, তাদের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। সকাল ১০টার দিকে ফেরির নিখোঁজ ইঞ্জিন মাস্টারকে উদ্ধারে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে ফেরির অবস্থান শনাক্ত করা হয়েছে। পাটুরিয়ার ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে বুধবার দুপুর থেকে কাজ করছে বিআইডব্রিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা। যে ফেরিটি ডুবে গেছে সেটি উদ্ধারে সক্ষমতা নেই হামজার। ডুবন্ত ফেরিটির ওজন ২৫০ মেট্রিক টন। সেখানে ট্রাকসহ পানির ওজন রয়েছে। অথচ হামজার নিজের ওজন ২৫০ মেট্রিক টন। যে কারণে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও উদ্দীপন নামের পৃথক দুটি উদ্ধারকারী জাহাজ পাটুরিয়া ফেরি ঘাটে এসেছে। পাটুরিয়া ফেরিঘাটের অদূরে পদ্মায় ডুবে যাওয়া ২৫০ টন ওজনের ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধার নিয়ে সংশয় দেখা দিয়েছে। সরকারি সংস্থার যে কয়টি উদ্ধারকারী জলযান আছে তা দিয়ে ফেরিটি উদ্ধার করা সম্ভবপর হবে না বলে আশংকা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফেরিডুবির ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবীরের সন্ধান পাওয়া যায়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
