|
জেলা চেম্বারের উদ্যোগে ১২০০ অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
নতুন সময় প্রতিনিধি
|
![]() জেলা চেম্বারের উদ্যোগে ১২০০ অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন এরই অংশ হিসেবে বুধবার (১০জানুয়ারি) গভীর রাতে বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত দুস্থ অসহায় ছিন্নমূল ও খেটে খাওয়া পিছিয়ে পরা জনগোষ্ঠী নারী পুরুষদের মাঝে (শীতবস্ত্র) কম্বল বিতরনের শুভ সূচনা করা হয়। এসব শীত বস্ত্র বিতরনের সূচনা করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান এ বছর জেলায় ১হাজার দুইশত জন অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরনের অংশ হিসেবে প্রথম দিন গভীর রাতে জেলা শহরের পৌর এলাকার রেলস্টেশন-সহ বিভিন্ন স্থানে সরেজমিনে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান আগামী একসপ্তাহের মধ্যে জেলা শহর ও জেলার বিভিন্ন চরাঞ্চল এবং পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত ১হাজার দুইশত জন নারী পুরুষদের মাঝে জেলার শীল্পপতি ব্যাবসায়ীদের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করে তাদের পাশে থাকার উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ। এসব শীতবস্ত্র বিতরনের সূচনা লগ্নে আরও উপস্থিত ছিলেন জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, সাবেক পরিচালক এম কুরাইশি মিল্লু, বাহারাম আলী, শহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
