ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামের আবাসিক বাসা,বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে স্মারকলিপি প্রদান
ইসমাইল ইমন চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 11 January, 2024, 11:07 PM

চট্টগ্রামের আবাসিক বাসা,বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের আবাসিক বাসা,বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে স্মারকলিপি প্রদান

বৃহস্পতিবার বিকেল ৩ টায় চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বরাবরে স্মারকলিপি প্রদান করেন “আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি উত্তর,দক্ষিণ ও মহানগর শাখা। 

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু'র নেতৃত্বে চট্টগ্রাম কেজিডিপিএল'র ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার এম ডি আবু সাকলাইন বরাবরে স্মারকলিপি হস্তান্তরের সময় তিনি বলেন। 
দীর্ঘ দিন ধরে চট্টগ্রামে কখনো সারাদিন, কখনো সারারাত কর্ণফুলী গ্যাস কোম্পানী চট্টগ্রামবাসীকে গ্যাস দিতে বার বার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। ফলে চট্টগ্রামের নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থা চলতে থাকলে নিন্ম মধ্যবিত্ত পরিবার গুলোকে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করতে হবে । অথচ চট্টগ্রামবাসী বাংলাদেশের রাজস্ব আয়ের শতকরা ৮০% সরকারকে যোগান দিয়ে আসছে। আজ সেই চট্টগ্রাম অবহেলিত ও বৈষম্যের শিকার। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এমডি আবু সাকলাইন স্মারকলিপি গ্রহণ করে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আইএইচআরসি’র চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর মো. আমির হোসেন খান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক তাহেরা আক্তার শারমিন,মানবাধিকার সংগঠক সৈয়দ মোস্তফা আলম মাসুম, আবু তাহের, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ ইসমাইল ইমন, সদস্যসচিব এস এম কামরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, আরঙ্গজেব সম্রাট,তাহমিনা আক্তার,হাসান চৌধুরী দিপু, আমিনুল ইসলাম পারভেজ, মো. শাকিল, মনির আহমেদ, মিজানুর রহমান ও মো.ফারুক প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status