ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে হত‍্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Thursday, 11 January, 2024, 11:15 PM

চাঁপাইনবাবগঞ্জে হত‍্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হত‍্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মো. এসরাইলের ছেলে মো. খাইরুল ইসলাম ও তার স্ত্রী মোসা. লালবানু ওরফে লাইলী। 

সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. রবিউল ইসলাম জানান, ২০১৪ সালের ২০ মার্চ সদর উপজেলার পলশা মিশন বাজারে নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের মো. জসিমকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে গাছের সাথে বেধে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন খাইরুল ইসলাম ও তার স্ত্রী লাইলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার দিন ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন জসিমের বাবা আমির আলী। মামলায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ৩ আসামীকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন তৎকালীন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া। এই মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। দীর্ঘ সময়ে সাক্ষপ্রমাণ গ্রহণ শেষে রায়ে দুইজনকে যাবজ্জীবন ও একজনকে খালাশ দিয়েছে বিজ্ঞ আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status