|
স্বর্ণের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন নিপুণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বর্ণের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন নিপুণ স্বামী ও মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন নিপুণ। পরে বিচ্ছেদ ঘটে তার। এরপর বেশ যুদ্ধ করে জীবন কাটাতে হয়েছে তাকে। বিদেশের মাটিতে নিজের থাকার জায়গা না থাকায় তার বোনের এক বান্ধবীর বাসায় ওঠেন। নিপুণ বলেন, ‘আমার বিচ্ছেদের পর আপুর বান্ধবীর বাসা থেকেই আমি একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পাই। এরপর সপ্তাহে দুদিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি। পরে বড় কফি শপে চাকরি পেয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।’ বর্তমানে নিজের টিউলিপ নামের একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
