ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
এমপি পরিবর্তনে যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 January, 2024, 1:50 PM

এমপি পরিবর্তনে যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

এমপি পরিবর্তনে যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনের এমপি পরিবর্তন ও পছন্দের প্রার্থীর জয়লাভে মানত করায় ১ কলসি  দুধ দিয়ে গোসল করে ফেসবুকে ভাইরাল হলেন মশিউর রহমান মহারাজ নামে এক যুবলীগ নেতা।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর বরগুনা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা ওই যুবলীগ নেতা স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার রুস্তমের ছেলে। তিনি সংশ্লিষ্ট ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

জানা যায়, যুবলীগ নেতা মশিউর রহমান মহারাজ বরগুনা-১ আসন থেকে নবনির্বাচিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুর সমর্থক ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৫ বছরে এলাকার কোনো উন্নয়ন না হওয়া ও স্বতন্ত্র প্রার্থীর জন্য মানত করার কারণেই মহারাজ কলাতলাবাজারে রাস্তার ওপরে এক কলসি দুধ দিয়ে গোসল করেন। 

যুবলীগ নেতা মশিউর রহমান মহারাজ বলেন, বরগুনা-১ আসনে দীর্ঘ ১৫ বছরে তেমন কোনো উন্নয়ন না হওয়া এবং সদর উপজেলার কলাতলাবাজার থেকে আমতলী বাজার পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার কোনো উন্নয়ন না হওয়ায় জনপ্রতিনিধি পরিবর্তনের জন্য আমার মানত ছিল। আজ তা পূর্ণ হওয়ায় কলাতলাবাজারের রাস্তায় দুধ দিয়ে গোসল করলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status