ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আবারও সংসদের নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 January, 2024, 1:42 PM

আবারও সংসদের নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

আবারও সংসদের নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

সর্বসম্মতিক্রমে আবারও সংসদের নেতা নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী। আজ বুধবার (১০ জানুয়ারি) সংসদে এ সিদ্ধান্ত আসে।

এর আগে, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদরা শপথগ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্য সংসদ সদস্যদের শপথের আগে বিধি অনুযায়ী নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেন।

এরপর বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। বেলা ১২টায় জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। নিয়মানুযায়ী শপথগ্রহণের পরই নবনির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করবেন।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

উল্লেখ্য, ৭ জানুয়ারির ভোটে সংসদের ২৯৮ আসনের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন। জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের ১, কল্যাণ পার্টির ১ ও ওয়ার্কার্স পার্টির ১ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status