ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিয়ের পিঁড়িতে বসছেন স্বপ্না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 January, 2024, 1:40 PM

বিয়ের পিঁড়িতে বসছেন স্বপ্না

বিয়ের পিঁড়িতে বসছেন স্বপ্না

জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প থেকে ছুটি নিয়ে আর ফেরেননি স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। অনেক কথাই উঠেছিল। তিনি অভিমান করে চলে যাচ্ছেন। নানা কথার মধ্যে এমনটিও শোনা যাচ্ছিল স্বপ্না বিয়ে করবেন, ফুটবল খেলবেন না। তার পরিবার থেকেও বলা হয়েছিল মেয়ে আর ফুটবল খেলবেন না।


আগামী ১২ জানুয়ারি বিয়ে করতে যাচ্ছেন সেই স্বপ্না। এই বিয়ের খবর তিনি নিজেই প্রকাশ করেছেন। কয়েক দিন আগে ঢাকায় এসেছিলেন সিরাত। তখনই বাফুফের ক্যাম্প থাকা ফুটবলাররা বিয়ের দাওয়া পেয়েছেন। গতকাল জাতীয় নারী দলের ফুটবলার সানজিদা আক্তার জানালেন তারা বিয়ের দাওয়াত পেয়েছেন।


কিন্তু যাবেন কি না, ঠিক নেই। কারণ স্বপ্নার বাড়ি রংপুর শহর থেকে অনেক দূরে পালিচর গ্রামে। এক দিনে রংপুর গিয়ে আবার ঢাকায় ফিরে আসা কঠিন মনে করে স্বপ্নার সতীর্থ ফুটবলাররা আগ্রহ হারিয়ে ফেলছেন। তবে ক্যাম্প থেকে ছুটি পেলে যাওয়া হতে পারে অনেকের। স্বপ্না দেশের নারী ফুটবলের প্রতিভাবান খেলোয়াড় ছিলেন। অনেক দিন খেলার মতো পারফরম্যান্স ছিল।

স্বপ্নার পারফরম্যান্স যখন ভালোর দিকে এবং সামনে আরো এগিয়ে যাওয়ার পথ খুলছে তখনই মাঝপথ থেকে চলে এসেছেন। জাতীয় দল ছেড়ে বাসায় চলে গেছেন। এই ফুটবলার তার ক্যারিয়ার চালিয়ে নিয়ে জীবনে অনেক কিছুই অর্জন করতে পারতেন এবং দেশকেও অনেক কিছু দিতে পারতেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status