ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
প্রকাশ: Tuesday, 9 January, 2024, 12:02 AM

নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে  সাংবাদিক সম্মেলন

নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নরসিংদীতে নৌকার সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে পরাজিত প্রার্থী আলহাজ্ব কামরুজ্জামান  কামরুলের (ঈগল মার্কা প্রতীক) সাংবাদিক সম্মেলন করেছেন।

গত ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে নৌকা প্রতীকে নবনির্বাচিত আওয়ামীলীগ নেতা ও নরসিংদী সদর আসনের বর্তমান এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু'র কর্মী সমর্থকরা সোমবার (৮জানুয়ারী) সকালে পরাজিত ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল এর কর্মী সমর্থক ও এজেন্টদের বাড়ী-বাড়ী গিয়ে হামলা, ভাংচুর ও নির্যাতন করে, সোমবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর নরসিংদী শহরের শাপলা চত্বরে তার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

নবনির্বাচিত এমপি’র সমর্থক এসএম কাইয়ুম, শাহিদুর, আজিজ, আলমগীর মোল্লা, জেরিন এর নেতৃত্বে নৌকা প্রতীকের লোকজন ঈগল প্রতীকের সমর্থক শহরের পশ্চিম কান্দাপাড়ার রহিমা বেগম, শেফালী বেগম, রেশমি বেগম, মনি বেগম, মুক্তা বেগম, জোনায়েদ, জয়া বেগম, চৌয়ালা এলাকার চা-ঁদোকানী মারফত আলী এর উপর অতর্কিত  হামলা চালায়। 

ঈগল প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক 
সাংবাদিক সম্মেলনে বলেন, করিমপুরসহ  কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকরা জোরপূর্বকভাবে সীল মেরে তার পরাজয়কে নিশ্চিত করেছেন।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা  জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। এছাড়াও তিনি বলেন, আমি এ ঘটনার সম্পর্কে বিস্তারিত নরসিংদী পুলিশ সুপার কে অবহিত করেছি। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন; তার প্রধান নির্বাচনী এজেন্ট শামীম নেওয়াজ, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার বর্তমান মেয়র আমজাদ হোসেন বাচ্চু, আওয়ামী লীগনেতা এড. কামরুজ্জামান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status