|
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চাঁপাইনবাবগঞ্জের নির্বাচিত তিন এমপি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন চাঁপাইনবাবগঞ্জের নির্বাচিত তিন এমপি তারা সকলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। তাদের মধ্যে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে, মু. জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে এবং মো. আব্দুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিজয়লাভ করেন। মো. আব্দুল ওদুদ নৌকা প্রতীকে তাকে বিজয়ী করার জন্য সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক, পৌর কাউন্সিলরবৃন্দসহ আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের কর্মীবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার (৭জানুয়ারি ২০২৪) নির্বাচনী ফলাফল ঘোষণার পর-ই দলীয় নেতাকর্মীদের তিনি বলেছেন, ‘জয়ের আনন্দে কাউকে হেয় করে কোনো হট্টগোল বিশৃঙ্খলা করবেন না। সকলকে শান্তিপূর্ণভাবে থাকার জন্য আহ্বান জানান। এদিকে রবিবার বিকেলে আব্দুল মান্নান সেন্টু মার্কেট ও নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এমপি আব্দুল ওদুদ। এসময় জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী সাবেক কৃষকলীগ নেতা আব্দুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে রহনপুরে বেগম কাচারি এলাকায় নির্বাচনী কার্যালয়ে মু. জিয়াউর রহমানকে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান। এছারাও শিবগঞ্জের মনাকষায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দুইবারের নির্বাচিত এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
