ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
নরসিংদীর শিবপুরে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
প্রকাশ: Monday, 8 January, 2024, 11:43 PM

নরসিংদীর শিবপুরে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ

নরসিংদীর শিবপুরে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ

নরসিংদীর শিবপুর উপজেলাধীন কুমড়াদী নামক স্থানে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। 

ইটাখলা রোডে - মনোহরদী সড়কের কুমরাদী বাসস্ট্যান্ড নামক স্থানে সোমবার (৭ জানুয়ারী)সকাল বেলা একটি ব্যক্তি লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেলে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হতে থাকে। এলাকাবাসী জানায়, লোকটিকে এই এলাকায় প্রায়ই ঘুরাঘুরি করতে দেখা যেতো। 

এলাকাবাসী লাশটিকে দেখে সনাক্ত করতে পারছেন না,তবে অনেকে বলেছেন চেহারাটা খুবই পরিচিত মনে হচ্ছে।  

আবার কেউ কেউ বলছেন এই লোকটিকে প্রায়ই হাট বাজারে দেখা যেত। কেউ কেউ ধারণা করছেন লোকটি সম্ভবত ভারসাম্যহীন। মাথায় সমস্যা থাকতে পারে অনুমাণ তার বয়স ৪০বছর হতে পারে।


এতো সকালে রক্তমাখা শরীরে লোকটিকে রাস্তার পাশে,পড়ে থাকতে দেখে, অনেকেই ধারণা করছেন, সড়ক দুর্ঘটনা হতে পারে। এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশকে খবর পেলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটিকে সদর হাসপাতাল মর্গে পাঠান।

শিবপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status