|
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই নৌকার বিজয়
নতুন সময় প্রতিবেদক
|
![]() চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই নৌকার বিজয় রবিবার রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন তিনটি আসনের ফলাফল ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ- ১ আসনে নৌকা প্রতিকের আওয়ামী লীগ প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল পেয়েছেন ৭৯ হাজার ৮১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট। ৭ হাজার ১০৩ ভোট বেশি পেয়ে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট। ৪৮ হাজার ৬০৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মু. জিয়াউর রহমান। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙ্গর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট। ৮৩ হাজার ৬০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওদুদ। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ৫১২টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
