|
নরসিংদীর ৪টি আসনে নৌকা ১টি আসনে ঈগল বিজয় লাভ
সফিকুল ইসলাম প্রধান,নরসিংদী
|
![]() নরসিংদীর ৪টি আসনে নৌকা ১টি আসনে ঈগল বিজয় লাভ নরসিংদীর পাঁচটি আসনে কড়া নিরাপত্তার মধ্যে শেষ হলো নরসিংদীর এ নির্বাচন। এরমধ্যে নরসিংদীর-৪ (মনোহরদী বেলাবো) আসনের বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নে ১টি কেন্দ্রে ব্যালট পেপার বইয়ে সিলমারা দেখে বুথে থাকা নির্বাচনের এজেন্টরা অভিযোগ করলে কেন্দ্রটি বাতিল করে দেওয়া হয়। এছাড়াও শিবপুর-৩ আসনের দুটি কেন্দ্র বাতিল করা হয়। শিবপুর,মনোহরদী, বেলাবো এবং রায়পুরা এসব জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোন সহিংসতা ঘটেনি। নরসিংদীর ৫টি আসনেই রিয়েল হিরুদের দখলে চলে আসে। এ বিজয়ে খাঁটি আওয়ামীলীগের কর্মী সমর্থকরা খুঁশিতে আত্মহারা। ৫টি আসনের ফলাফল: নরসিংদী-১,সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪৪১৪৩৬। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মোহাম্মদ নজরুল ইসলাম হিরো নৌকার প্রতীক ১৩৬ কেন্দ্র থেকে ৮৮১৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামরুজ্জামান কামরুল ঈগল প্রতীক নিয়ে ৫৫৫৫৯ ভোট পেয়েছেন। ৩২৬২৪ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নৌকা বিজয়ী হন। নরসিংদী-২, পলাশ এ আসনে মোট ভোটার সংখ্যা ২৬৯২৫৩। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মো: আনোয়ারুল আশরাফ খান নৌকার প্রতীক ৯০ কেন্দ্র থেকে ৮৬৯৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির মনোনীত এ এন এম রফিকুল আলম সেলিম লাঙ্গল প্রতীক নিয়ে ৪৯১৫ ভোট, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী মো: মাসুম বিল্লাহ ৭৭৫ ভোট পেয়েছেন। নৌকা প্রতীক বেসরকারীভাবে আনোয়ারুল আশরাফ খান বিজয়ী হন। নরসিংদী-৩, শিবপুর এ আসনে মোট ভোটার সংখ্যা ২৬৩৭২৩। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ফজলে রাব্বি খান নৌকার প্রতীক ৯৫কেন্দ্র থেকে ৪৫১১৫ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজুল ইসলাম মোল্লা ঈগল প্রতীক ৫৬৭৭৯ ভোট পেয়েছেন। ১১৬৬৪ ভোট বেশী পেয়ে নৌকাকে হারিয়ে বেসরকারীভাবে বিজয়ী হন। শিবপুর আসনে ৯৭টি কেন্দ্র থেকে ২টি কেন্দ্র বাতিল করা হয়। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) এ আসনে মোট ভোটার সংখ্যা ৪০২৬১০। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৫৭ কেন্দ্রে নৌকা প্রতীকে ৭৭৯৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাইফুল ইসলাম খান বিরু পেয়েছেন ৭০৬৮৫ ভোট। এ আসনে ১টি কেন্দ্র বাতিল হয়েছে। নৌকা প্রতীক ৭২৯৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়। নরসিংদী-৫, রায়পুরা এ আসনে মোট ভোটার সংখ্যা ৪৫৫২৯৭। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত রাজিউদ্দিন আহমেদ রাজু ১৬৩ কেন্দ্রে নৌকা প্রতীকে ১১১৭৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৬৪০৭৭ ভোট। এ আসনে নৌকা প্রতীক ৪৭৬৭৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়। নরসিংদী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.বডিউল আলম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
