ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঁশখালী উপকূলীয় এলাকায় বিএইচআরএফ'র শীতবস্ত্র বিতরণ
ইসমাইল ইমন,চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 12:40 AM

বাঁশখালী উপকূলীয় এলাকায়  বিএইচআরএফ'র শীতবস্ত্র বিতরণ

বাঁশখালী উপকূলীয় এলাকায় বিএইচআরএফ'র শীতবস্ত্র বিতরণ

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন - বিএইচআরএফ এর পক্ষ থেকে বাঁশখালীর প্রত্যন্ত গ্রামের  উপকূলীয় পাবলিক লাইব্রেরির হলরুমে শতাধিক  বৃদ্ধ নারী , পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়। 

০১ জানুয়ারি সোমবার দুপুরে লাইব্রেরীর হুলরুমে  বয়স্ক, নারী পুরুষ ও শিশুদের মাঝে  শীতবস্ত্র বিতরণ করেন  হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর মহাসচিব ও মানবাধিকার সংগঠক  এডভোকেট জিয়া হাবীব আহসান,  ফাউন্ডেশনের  মহানগর সম্পাদক এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন,এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট   সাংবাদিক আবসার মাহফুজ ও  সাংবাদিক মো.মামুনুর রশীদ।
উপকূলীয় পাবলিক লাইব্রেরীর সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সার্বিক তত্তাবধানে শীতবস্ত্র বিতরণকালে  মানবাধিকার নেতা  এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দেশের অন্যতম বৃহত্তর  মানবাধিকার  সংগঠন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে মানবতার কল্যানে আজকের শীতবস্ত্র উপহার বিতরণ করা হচ্ছে। আমাদের  বিভিন্ন মানবিক কর্মসূচীর   ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। তিনি আরো বলেন ভবিষ্যতেও আমাদের এই মানবিক কাজ যেনো অব্যাহত রাখতে পারি সেই জন্য উপস্থিত এলাকাবাসীর কাছে দোয়া কামনা করছি। বর্তমান শীতের মৌসুমে উপকূলীয় এলাকার এই সব সুবিধা বঞ্চিত মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের মানবিক বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status