|
বাউফলে বই উৎসবে বঞ্চিত ৬৭টি মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা
মোঃ কাওছার আহমেদ, বাউফল
|
![]() বাউফলে বই উৎসবে বঞ্চিত ৬৭টি মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা ফলে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠলেও হাসি ছিল না ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মুখে। খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে তাদেরকে । কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী নাহিদ হোসেন বলেন, ‘নতুন বছরে নতুন বই পাওয়ার আনন্দটা আলাদা। বই না পেয়ে আমরা এই আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। ইচ্ছা ছিল নতুন বই নিয়ে বাড়িতে গিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া শুরু করব। কিন্তু সেটা আর হলো না।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক বলেন, ঠিক সময়ে ঠিকাদারেরা অন্যান্য বই সরবরাহ করলেও ৮ম শ্রেণীর বই আমাদেরকে দিতে পারেনি। তাই ওই শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণে করা সম্ভব হয়নি। আমাদের চাহিদার ৭ লাখ ৮০ হাজার ৮৫০খানা বইয়ের মধ্যে ৭ লাখ ৫০ হাজার ৮৫০খানা বই বিতরণ করেছি। অবশিষ্ট অষ্টম শ্রেণীর ৩০ হাজার বই হাতে না পাওয়ায় বিতরণ করতে পারিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
