ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনীতে আ.লীগের উদ্যোগে নিজাম হাজারীর জনসভা জনসমুদ্রে রুপান্তরিত হয়েছে
এনামুল হক বাদশা ,ফেনী
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 12:36 AM

ফেনীতে আ.লীগের উদ্যোগে নিজাম হাজারীর জনসভা জনসমুদ্রে রুপান্তরিত হয়েছে

ফেনীতে আ.লীগের উদ্যোগে নিজাম হাজারীর জনসভা জনসমুদ্রে রুপান্তরিত হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী-২ সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নৌকা মার্কার সমর্থনে পৌর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১জানুয়ারি) বিকালে শহরের ঐতিহাসিক ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। 
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, সহ-সভাপতি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম.শাহাজাহান সাজু, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম সুরমা, দাগনভূইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।


প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি কিলিং মিশনে নেমেছি। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশীয় ও বিদেশী চক্রান্ত হয়েছে। কোন চক্রান্ত বাংলাদেশের আয়রন লেডি জননেত্রী শেখ হাসিনাকে কিছুই করতে পারবে না। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে গুলি করে মারার চক্রান্ত বাংলাদেশের মাটিতে কোন অবস্থায় করতে দেওয়া হবে না। বিএনপি রামপুরে রাস্তায় অবরোধ সৃষ্টি করে নিজেরা নিজেদেরকে অবরুদ্ধ করে রেখেছে। বিএনপি রামপুরে আমার ভাই বোনদেরকে স্বাভাবিক চলাচলে বিঘ্নিত করছে। বিএনপির নেতাকর্মীরা রাতে কোথায় ঘুমায় সেটাও আমি জানি। আমি হত্যা  ও প্রতিহিংসার রাজনীতি করি না। এছাড়াও নিজাম হাজারী লন্ডনে বসে মানুষকে বিভ্রান্ত না করার জন্য তারেক রহমানকে অনুরোধ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status