|
ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাওঁ
|
![]() ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোর্শেদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ে গরুত্বপুর্ন আলোচনা করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
