|
যশোরে নারী চোর চক্রের ৪ সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে নারী চোর চক্রের ৪ সদস্য আটক আটককৃতরা হলেন, খুলনার রামনগর চররুপসা গ্রামের আকলিমা খাতুন, একই গ্রামের শারমিন খাতুন, আইচগাতি গ্রামের শিখা বেগম ও সিমেট্রি রোড মুড়িপট্টির সোনিয়া খাতুন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শহরের গাড়িখানার পুলিশ প্লাজা থেকে তাদেরকে আটক করা হয়েছে। পুরাতন কসবা পুলিশ ফাড়ির ইনচার্জ রেজাউল করীম পুলিশ জানায়, বিভিন্ন মার্কেটে গিয়ে নারীদের টার্গেট করাই তাদের মূল পেশা। এরপর নিজেরাই ক্রেতা সেজে মার্কেটে কেনাকাটা করতে আসা সেসব নারীদের আশপাশে ঘোরাফেরা করতে থাকেন। পরে সুযোগ বুঝে কৌশলে ব্যাগ থেকে চুরি করে নেয় নগদ টাকা কিংবা মোবাইল। ঠিক এমনিভাবে বেশ কয়েকদিন আগে যশোরের পুলিশ প্লাজা থেকে বেশ কয়েকটি মোবাইল চুরি করে। যা পুলিশ প্লাজার সিসি ক্যামেরার ফুটেজে উঠে আসে। একইভাবে তারা বৃহস্পতিবার বিকেলে পুলিশ প্লাজায় চুরির উদ্দেশে আসে। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে দুইটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিকে, এ ঘটনায় যশোর সদর উপজেলার নুরপুরের ভুক্তোভোগীদের একজন আমেনা খাতুন বাদী হয়ে কোতোয়ালী থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, ১৭ ডিসেম্বর তিনি পুলিশ প্লাজায় কেনাকাটা করতে যান। এসময় আসামিরা তার ও তার বান্ধবীদের ব্যাগ থেকে মোট তিনটি সেট কৌশলে চুরি করেন। বৃহস্পতিবার তিনি ফের পুলিশ প্লাজায় যান। এসময় আসামিরা একইভাবে তার ব্যাগ থেকে মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তিনি চিৎকার দিলে আসামিদের আশেপাশের লোকজন এসে ধরে ফেলে। পরে মহিলা পুলিশ সেখানে গিয়ে তাদের কাছ থেকে চোরাই দুইটি মোবাইল ফোন উদ্ধার করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
