|
কুড়িগ্রামে গাঁজা, ফেন্সিডিল ও বিদেশি মদ সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে গাঁজা, ফেন্সিডিল ও বিদেশি মদ সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার গতকাল জেলাপুলিশের মিডিয়া সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল ২৯ ডিসেম্বর রাতে ফুলবাড়ী থানাধীন বালারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহনের সময় লালমনিরহাট জেলার সদর থানাধীন কুলাঘাট (কালিরপাঠ) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রুবেল হোসেন (২৪)'কে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। অপরদিকে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম একই তারিখ রাতে কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুঠি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুরু মিয়া (৩৪)'কে ৩ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে কচাকাটা ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন। কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলার পুলিশ সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
