|
দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আরও একটি সুখবর !
ছালেহ আহাম্মদ, দক্ষিণ কোরিয়া থেকে
|
![]() দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আরও একটি সুখবর ! আজ ২৯ তারিখ, শ্রমশক্তি অধিদপ্তর বিদেশিদের কোরিয়াতে নতুন নতুন সেক্টরে কাজের সুযোগ করে দেওয়া বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয় এবং সেখানে এসব বিষয় আলোচনা এবং অনুমতিও প্রদান করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, পর্যটন এলাকা খ্যাত, সিউল , বুসান ও গাংওনদো ও জেজু কে নির্বাচন করা হয়েছে। বিদেশি শ্রমিকরা মূলত, পরিচ্ছন্নতা কর্মী, রান্নার কাজে সহকারি, সহ পর্যটন সম্পর্কিত কাজ করতে পারবে। মূলত এসব সেক্টরে দীর্ঘদিন ধরেই শ্রমিকের ঘাটতি থাকায় অনেকদিন থেকেই বিদেশীদের নিয়োগ দেওয়া যায় কিনা এ বিষয়ে আলোচনা চলছিল এরই পরিপ্রেক্ষিতে আজকে এই আইনটি পাস হলো। এছাড়া আরো জানানো হয়েছে যে, আগামী বছর এটা নিয়ে আরো বেশি গবেষণা ও জরিপ করে পাইলট প্রোগ্রাম হিসাবে এই খাতে বিদেশি কর্মীদের কর্মসংস্থের সুযোগ করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
