|
চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থী জব্বার চৌধুরীর নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল
মোঃ জাবের বিন রহমান আরজু,চন্দনাইশ
|
![]() চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থী জব্বার চৌধুরীর নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল দলীয় মনোনয়ন প্রত্যাশী জব্বার চৌধুরী নৌকা প্রতীক না পেয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান এমপি নজরুল ইসলাম চৌধুরীর প্রতিদ্বন্দ্বী করছেন। শতভাগ সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বী মূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিশেষ সুযোগ রেখেছেন। গণসংযোগ শেষে সাংবাদিকদের সাক্ষাতকারে বলেন, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন সংসদীয় এলাকার পরিবর্তনের লক্ষে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করছি। এ এলাকার মানুষ পরিবর্তন চাই। অন্যান্য নির্বাচনী এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে সে তুলনায় চন্দনাইশ-সাতকানিয়া আংসিক এলাকায় উন্নয়ন হয়নি। বিশেষ করে দোহাজারী চৌকিদার ফাঁড়ি ব্রীজটি দফায় দফায় ফলক উন্মোচন ছাড়া এত বছরেও তেমন অগ্রগতি দৃশ্যমান হয়নি। নির্বাচিত হলে শুরুতেই দোহাজারী চৌকিদার ফাঁড়ি ব্রীজ নির্মাণ, দোহাজারী সড়ক বিভাগের নাম ফিরিয়ে আনা সহ প্রস্তাবিত দোহাজারী সাঙ্গু থানার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। জয়ের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাসী হয়ে বলেন প্রথম দিনে মানুষ আমার প্রতি সমর্থন দিয়ে যে ভালোবাসা প্রকাশ করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আ'লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক এম বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আল নোমান বেগ, গাছবাড়িয়া কলেজের সাবেক ভিপি শেখ টিপু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ফারুক, নুরুল আমজাদ চৌধুরী, বোরহান উদ্দিন গিফারী, সায়েম চৌধুরী সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
