ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামে মধ্যরাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 December, 2023, 2:10 AM

চট্টগ্রামে মধ্যরাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

চট্টগ্রামে মধ্যরাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে জোয়ারা ইউনিয়নের কাঞ্চনগড় বাদামতল এলাকায় বদল ফকিরহাটসংলগ্ন আব্দুল আজিজের স্টিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। 


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাদামতল এলাকায় রাস্তার ওপর পার্কিং অবস্থায় শাহ মজিদিয়া নামক যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে বাসের সিট ও উভয় পাশের গ্লাস পুড়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 


এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটির চালক পুলিশ হেফাজতে রয়েছে। মালিক ও চালকের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status