|
চাঁপাইনবাবগঞ্জে নোঙর দিয়ে নৌকা ঠেকাবে আওয়ামীলীগ নেতারা
ফাহিম ফরহদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জে নোঙর দিয়ে নৌকা ঠেকাবে আওয়ামীলীগ নেতারা সোমবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে বিএনএমের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের দলীয় প্রতীক বিএনএম এর নোঙ্গরকে বিজয়ী করতে এক মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন নেতাকর্মীরা। এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেছুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষকে আপনি শুধু যন্ত্রণা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে নৌকা দিয়েছে নৌকা চালার মতো পানি এখন নাই। ইনশাআল্লাহ আমরা নোঙ্গর দিয়ে নৌকা আটকে রাখবো এবার। এমপি সাহেব চাঁপাইনবাবগঞ্জ'র মানুষকে বোকা বানিয়ে ফেলেছেন, দুই ভাইয়ে শুধু রাজ্যত্ব করতে চান এলাকায়। সেই ক্ষমতা আর টিকবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আর মেনে নেবে না। ওদুদ সরাও আর হারুন তো এমনিই সরে গেছে। আমরা চাই ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের একজন মাওলানাকে ভোট দিয়ে সংসদে পাঠাবো। একই অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বলেন, আমাদের জন্য যারা ভালো কাজ করবে তাদেরকে সামনে নির্বাচনে নিয়ে আসতে হবে। তোমরাকে কি বলছি তা বুজতে পেরোছো। কোন খারাপ ব্যক্তিকে আমরা ভোট দিবো না। আমরা ন্যায় ও সত্যের পক্ষে। আগামী ৭ জানুয়ারী তা ভোটের মাধ্যমে প্রমাণ দেয়া হবে। এখানে আমাদের সবাই আছে আওয়ামীলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য সব এসময় উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে সভায় আলোচনা রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সাবেক জেলা যুবলীগ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা পরিষদ সদস্য তাসলিমা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা শ্রমিকলীগ সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জুয়েল রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমানসহ অন্যান্যরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
