|
কুড়িগ্রামে দীর্ঘদিন পলাতক ২ আসামী গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে দীর্ঘদিন পলাতক ২ আসামী গ্রেফতার গতকাল ১৯ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন পাথরডুবি ইউনিয়ের ফুলকুমার গ্রামের ৭টি মাদক মামলার কুখ্যাত পলাতক আসামী মোঃ মোস্তফা কামাল (৪০) কে অদ্য ১৯ ডিসেম্বর মধ্যে রাতে ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার পুলিশ। উক্ত আসামীর বিরুদ্ধে ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত ভূরুঙ্গামারী থানায় ৭টি মাদক মামলা রয়েছে। এর আগেও ভূরুঙ্গামারী থানা পুলিশ একাধিকবার উক্ত আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে। কয়েক বছরের ব্যবধানে আবারো পলাতক থাকার পর ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ভূরুঙ্গামারী থানা পুলিশ। অপরদিকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় ২০১০ সালে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয় ফুলবাড়ী থানাধীন কাশিপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি আঃ মোত্তলেব। পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৬ সাল হতে পলাতক থাকে। পরবর্তীতে সে বিভিন্ন জেলায় আত্নগোপন করে অবস্থান করে এবং সর্বশেষ ঢাকা মিরপুর দুয়ারীপাড়ায় বসবাস করে। ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম তার গতিবিধি অনুসরন করতে থাকে এবং গত ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ উক্ত আসামী ফুলবাড়ী নিজ বাসায় আসা মাত্র তাকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। মাদক অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পাবে না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি। তিনি একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রাম জেলা প্রত্যাশা করে পুলিশী কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এও বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলার পুলিশ সদা জাগ্রত রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
