|
কুড়িগ্রামে ৫ জন সতন্ত্র প্রার্থী সহ ১২ টি রাজনৈতিক দল থেকে ২৬ প্রার্থী প্রতিক পেলেন
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুড়িগ্রামে ৫ জন সতন্ত্র প্রার্থী সহ ১২ টি রাজনৈতিক দল থেকে ২৬ প্রার্থী প্রতিক পেলেন এর মধ্যে বাংলাদেশ আওয়ামিলীগ থেকে কুড়িগ্রাম - ৩ ও ৪ আাসনে ২ জন, জাতীয় পার্টি( জাপা) থেকে ৪ টি আসনে ৪ জন,জাতীয় পার্টি ( জেপি) থেকে ৪ আসনে ১ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ২ ও ৪ আসনে ২ জন, তৃণমূল বিনপি থেকে ৩ ও ৪ আসন থেকে ২ জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৩ ও ৪ আসনে ২ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১,২,৩ আসনে ৩ জন, জাকের পার্টি থেকে ১ আসনে ১ জন, বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে ১ আসনে ১ জন, তরিকত ফেডারেশন থেকে ১ আসনে ১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে ৪ আসনে ১ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে ২ আসনে ১ জন এবং কুড়িগ্রাম ২, ৩ এবং ৪ আসনে ৫ জনসহ মোট ২৬ প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। কুড়িগ্রাম-১ আসনে ৫জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতিক পেয়েছেন, এ কে এম মোস্তাফিজার রহমান, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে ফুলের মালা প্রতিক পেয়েছেন কাজি মোঃ লতিফুল কবির,জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতিক পেয়েছেন মোঃ আব্দুল হাই, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতিক পয়েছেন মো: নুর মোহাম্মদ এবং বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে একতারা প্রতিক পেয়েছেন মো: মনিরুজ্জামান খান ভাসানী। কুড়িগ্রাম- ২ আসন থেকেও ৫ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে, এরা হলেন জাতীয় পার্টি( জাপা) থেকে লাঙ্গল প্রতিক পেয়েছেন পনির উদ্দিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতিক পেয়েছেন মোঃ আব্দুস ছালাম,বাংলাদেশ ওয়ার্কাস পার্টি থেকে হাতুড়ী প্রতিক পেয়েছেন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া,বাংলাদেশ কংগ্রেস থেকে ভাব প্রতিক পেয়েছেন মোঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী(বিদ্রোহী আওয়ামীলীগ) থেকে ট্রাক প্রতিক পেয়েছেন মোঃ হামিদুল হক খন্দকার। কুড়িগ্রাম- ৩ আসন থেকে ৭ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে এরা হলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক পেয়েছেন ডা: আক্কাস আলী সরকার, বংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক পেয়েছেন সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, জাতীয় পার্টি( জাপা) থেকে লাঙ্গল প্রতিক পেয়েছেন মোঃ আব্দুস সোবহান, তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতিক পেয়েছেন মোঃ আব্দুল বাতেন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতিক পেয়েছেন মোঃ মোসাদ্দেকুল আলম, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতিক পেয়েছেন মোঃ হাবিবুর রহমান এবংবাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে নোঙ্গর প্রতিক পেয়েছেন মোঃ সাফিউর রহমান। অপরদিকে কুড়িগ্রাম-৪ আসনের ৯জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশ আওয়ামিলীগ থেকে নৌকা প্রতিক পেয়েছেন অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, জাতীয় পার্টি ( জাপা) থেকে লাঙ্গল প্রতীক পেয়েছেন এ কে এম সাইফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী (আ'লীগ বিদ্রোহী) হিসেবে ঈগল প্রতিক পেয়েছেন, মোঃ মজিবর রহমান বঙ্গবাসী, জাতীয় পার্টি (জেপি) থেকে বাইসাইকেল প্রতিক পেয়েছেন মোঃ রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী (আ'লীগ বিদ্রোহী-) হিসেবে ট্রাক প্রতিক পেয়েছেন মোঃ শহিদুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী (আ'লীগ বিদ্রোহী-) হিসেবে কাঁচি প্রতিক পেয়েছেন অ্যাডভোকেট মাছুম ইকবাল, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতিক পেয়েছেন মোঃ আব্দুল হামিদ , তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতিক পেয়েছেন মোঃ আতিকুর রহমান খাঁন এবং কৃষক শ্রমিক জনতালীগ থেকে গামছা প্রতিক পেয়েছেন মোহাম্মদ আবু শামিম হাবীব।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন
