ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর ৪ আসনে শুরু প্রচার প্রচারণা
মোঃ এমরান হোসেন,কমলনগর
প্রকাশ: Tuesday, 19 December, 2023, 6:23 PM

লক্ষ্মীপুর ৪ আসনে শুরু প্রচার প্রচারণা

লক্ষ্মীপুর ৪ আসনে শুরু প্রচার প্রচারণা

লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরের জেলা রির্টানিং কর্মকর্তার তথ্য সূত্রে জানা যায়, মহাজোট প্রার্থী  (জাসদ ইনু)  মোশারেফ হোসেনকে  (নৌকা)বরাদ্দ দেওয়া হয়, এছাড়াও  সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী মো.আব্দুল্লাহ আল মামুন (ঈগল পাখি),মার্কা  ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক) মার্কা, মোহাম্মদ ছোলায়মান বাংলাদেশ  সুপ্রিম  পার্টির পক্ষে (একতারা) প্রতিক বরাদ্দ পান

 প্রতিক বরাদ্দ পেয়েই প্রার্থীরা নির্বাচনী এলাকায় মাইকিং এবং পোষ্টার বিলি শুরু করতে দেখা যায়।

রামগতি-কমলনগরে আ'লীগের নেতা-কর্মীদের সাথে নির্বাচনী আলাপকালে তারা জানান, জোটভুক্ত নৌকা প্রতীকের মোশারেফ হোসেন এর সাথে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আব্দুুল্লাহ আল মামুনের সাথে ভোট যুদ্ধ হতে পারে। নৌকা প্রতীকের প্রার্থীর স্থানীয় কোন জনবল নেই। যার কারণে নির্বাচনী মাঠে তিনি পিছিয়ে রয়েছেন। এদিকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য থাকায় তার নিজস্ব জনবল রয়েছে। ভোটের মাঠে নৌকা আর স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম ট্রাক প্রতীক এবং বাংলাদেশ সূপ্রীম পার্টির  একতারা প্রতীকের তেমন কোন প্রচার চোখে পড়েনি। 

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নিজাম উদ্দীন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত চুড়ান্ত। নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। নৌকার বিকল্প অথবা স্বতন্ত্র কোন প্রার্থীর ভোট আ'লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা করতে পারবে না।

রামগতি উপজেলার যুবলীগের আহবায়ক মেজবাহ্ উদ্দিন হেলাল জানান, কেন্দ্রীয় আ'লীগের নির্দেশে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী থাকতে পারবে। যার পেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী জেলা আ'লীগের সহ-সভাপতি, সাবেক নৌকা প্রতীকের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচন করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status