|
রাজশাহীতে ৩৬টি মনোনয়ন বৈধ, ১৭টি বাতিল এবং ৭টি পেন্ডিং রয়েছে- জেলা রিটার্নিং কর্মকর্তা
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
|
![]() রাজশাহীতে ৩৬টি মনোনয়ন বৈধ, ১৭টি বাতিল এবং ৭টি পেন্ডিং রয়েছে- জেলা রিটার্নিং কর্মকর্তা রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলের তাালিকায় যারা আছেন তারা হলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, আওয়ামী লীগে নেতা আখতারুজ্জামান, আয়েশা আক্তার ডালিয়া ও অভিনেত্রী মাহিয়া মাহি। তারা চারজনেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে পরে স্বতন্ত হিসেবে ভোট করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম আহমেদ জানান, মাহির মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে।মাহির মনোনয়নপত্রে তিনজন ভোটারের নমুনা পাওয়া যায়নি। এ ছাড়া একজন ভোটারের ঠিকানা ভুল দেওয়া আছে। ওই ভোটার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসিন্দা। কিন্তু তাঁর ঠিকানা রাজশাহীর তানোর উল্লেখ করা হয়েছে। গোলাম রাব্বানী ভোটারের তালিকার সঙ্গে তিনজনের ঠিকানা পাওয়া যায়নি। আখতারুজ্জামানের ৯ জন ভোটারের সঠিক তথ্য পাওয়া যায়নি। আর ডালিয়ার ৭ জন ভোটারের সঠিক তথ্য পাওয়া যায়নি। রাজশাহী-২ (সদর) আসনের ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহম্মেদ এই ঘোষণা দেন। এর মধ্যে তথ্য ভুল, স্বাক্ষর জাল ও অসম্পূর্ণ তথ্য পাওয়া গেছে। যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগ কর্মী অ্যাড. আবু রায়হান মাসুদ, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ কর্মী রেজাউন নবী আল মামুন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ও সাবেক মহানগর জাতীয় পার্টির সভাপতি নেতা শাহাবুদ্দিন বাচ্চু। এরাও সবাই স্বতন্ত প্রার্থী ছিলেন। এছাড়াও মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তৃণমূল বিএনপির প্রার্থী মো. শামীমের। তার বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য পাওয়া গেছে। তবে এই আসনে মনোনয়ন বৈধ হওয়ার হলেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, বিএনএম প্রার্থী কামরুল হাসান, মুক্তিজোটের প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মারুফ শাহরিয়ার। রাজশাহী-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও অপেক্ষামান আছে আরও দুইজন প্রার্থীর। মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা হলেন, গণফ্রন্টের প্রার্থী মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী নিপু হোসেন ও শাহাবুদ্দিন বাচ্চু। অপেক্ষায় আছেন, এনপিপির প্রার্থী সইবুর রহমান ও মুক্তিজোটের প্রার্থী এনামুল হক। এই আসনে মনোনয়ন বৈধরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র প্রার্থী আয়েন উদ্দিন, বিএনএম প্রার্থী মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান হোসেন, আরেক প্রার্থী আবদুস সালাম, বিএনএফ প্রার্থী বজলুর রহমান। রাজশাহী-৪ আসনে একজনের প্রার্থী অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি হলেন, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন। এছাড়াও পেন্ডিং হয়েছে আছেন এনপিপি প্রার্থী জিন্নাতুন ইসলাম জিন্নাহ, বিএনএফ প্রার্থী মতিউর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামানিক। এই আসনে বৈধরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক, বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হান। রাজশাহী-৫ থেকে দুজনেই স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের দুই জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে একজন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ অপর জন হলেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুর রহমান। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এই ঘোষণা দেন। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী কাজী আবদুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী ডা. মনসুর রহমান, গণফ্রন্টের প্রার্থী মোখলেসুর রহমান, বিএসপি প্রার্থী আলতাফ হোসেন মোল্লা, জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বিএনএম প্রার্থী শরিফুল ইসলাম ও জাতীয় পার্টির আবুল হোসেন। রাজশাহী-৬ আসনে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে দুই প্রার্থীর। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলাম ও ইসরাফিল বিশ্বাস। এই আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আলম, স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক, জাসদ প্রার্থী জুলফিকার মান্নান জামি, এনপিপি প্রার্থী মোহসীন আলী, জাকের পার্টির প্রার্থীর রিপন আলী, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, বিএনএম প্রার্থী আবদুস সামাদ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
