|
কিশোরগঞ্জের ভৈরবে গাঁজা সহ একজন গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জের ভৈরবে গাঁজা সহ একজন গ্রেফতার শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে গ্রেফতার করা হয় আসামিকে। গ্রেফতারকৃত আসামি ভৈরব থানার শ্রীনগর পূর্ব পাড়া (শান্তি নগর ) গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মো. মিলন মিয়া (৫৫)। মিডিয়া সেলের দেয়া তথ্য মতে, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:)/মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০২/১২/২০২৩ খ্রি: ১৭.১৫ ঘটিকায় ভৈরব থানাধীন শ্রীনগর সাকিনস্থ শ্রীনগর পূর্বপাড়া (শান্তিনগর) জনৈক মো: মিলন মিয়ার বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মো: মিলন মিয়া (৫৫), পিতা- মৃত কালা মিয়া, সাং- শ্রীনগর পূর্বপাড়া (শান্তিনগর), থানা- ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০২/১২/২০২৩ খ্রি: ১৭.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
