ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শেরপুরে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মোঃ খোকন মিয়া,শেরপুর
প্রকাশ: Saturday, 2 December, 2023, 11:48 PM

শেরপুরে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেরপুরে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর জেলা শহরের রাজাবাড়িতে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের অন্তত ত্রিশ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। 

আজ ১ ডিসেম্বর রাত সাড়ে সাতটার দিকে মরহুম এডভোকেট ফরহাদের বাসায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই ৫টি পরিবারের সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনে ক্ষতি থেকে রক্ষা পায়। 

ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারে নগদ টাকা, অলঙ্কারসহ অন্তত ত্রিশ লক্ষ  টাকার মালামাল ভস্মীভূত হয়।
এ ঘটনার পরপরই জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু,  জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানা ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে অগ্নিকাণ্ডের মূল কারণ জানাযাবে বলে শেরপুর ফায়ারসার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status