|
নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
মোঃ আমিন হোসেন,নলছিটি
|
![]() নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,বিশেষ অতিথি ছিলেন, নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,নলছিটি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন হাওলাদার, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা। সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল স্বাগত বক্তব্য প্রদান করেন। অতিথি বৃন্দ বলেন, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নারীরা শুধু নির্বাচন কালীন নয় তারা অনেক ক্ষেত্রেই নির্যাতনের স্বীকার হয়। চাকরির প্রলবন দেখিয়ে, বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়। এছাড়াও তারা অনেক সময় স্বামী কর্তৃকও নির্যাতনের স্বীকার হয় তবে তারা মুখ খুলে কিছু বলতে পারে না। নারীরা যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টা করেন। আমরা নারীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
