|
ব্রাহ্মণবাড়িয়া মায়ের অনুরোধে ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও!
নতুন সময় প্রতিনিধি
|
![]() ব্রাহ্মণবাড়িয়া মায়ের অনুরোধে ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও! এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। শেষমেষ বাবা-মায়ের আকুতি অনুযায়ী ছেলেকে এক বছরের কারাদণ্ড দেন ইউএনও। বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্টও দেন ইউএনও তারিকুল। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন তিনি। জানা যায়, উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালিপুর গ্রামের পরশ মিয়া দম্পতির সন্তান আবু কাউসার ছিলেন মাদকাসক্ত। প্রতিনিয়ত পরিবারের কাছে চাইতেন অতিরিক্ত টাকা। না পেলেই করতেন মারধর আর ভাঙচুর। নেশার টাকার জন্য অনেক সময় করতে চুরি। এসবের কারণে অতিষ্ঠ হয়ে পড়ে বাবা-মা। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত ধারস্থ হন ইউএনওর। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদকাসক্ত আবু কাউসার কারণে দীর্ঘদিন পরিবারটিতে অশান্তি সৃষ্টি করছিল। তার নেশার কারণে পরিবারটি আজ নিঃস্ব। কোনো উপায় না পেয়ে পরিবারটি প্রশাসনের সহযোগিতা চায়। পরে মাদক সেবনরত অবস্থায় তাকে ধরা হয়। সেই সঙ্গে পরিবারের অনুরোধে তাকে ১ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন। আবু কাউসারের মা জানান, ছেলে মাদক সেবন বন্ধ না করায় বাধ্য হয়ে প্রশাসনের সাহায্য নিতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ‘মাদক সেবনের টাকার জন্য এমন কোনো কাজ নেই, যা সে করত না। ছেলেটাকে ভালো করার জন্য সব কিছু করেছে তার পরিবার। শেষমেশ ইউএনও স্যার জেলে পাঠিয়ে একটা ভালো কাজ করেছেন।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
