ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভারতের সাবেক ওপেনারকে নিয়ে চাঞ্চল্যকর দাবি অভিনেত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 December, 2023, 9:53 AM

ভারতের সাবেক ওপেনারকে নিয়ে চাঞ্চল্যকর দাবি অভিনেত্রীর

ভারতের সাবেক ওপেনারকে নিয়ে চাঞ্চল্যকর দাবি অভিনেত্রীর

অভিনেত্রী পায়েল ঘোষ আর বিতর্ক যেন সমার্থক। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পিলে চমকে দেওয়া খবর দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বাঙালি এই অভিনেত্রী। কিন্তু এবার এমন এক দাবি করেছেন পায়েল, তাতে বিতর্কে নতুন মাত্রা পেয়েছে।

এই অভিনেত্রীর দাবি, ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দুটি টুইট বার্তায় এমন দাবি করেন পায়েল।

তবে এখানে থেমে থাকেননি তেলেগু সিনেমায় কাজ করে পরিচিতি পাওয়া পায়েল। তার অভিযোগ, ইরফান ও তার এই প্রেমের সম্পর্ক চলমান অবস্থায় তাকে প্রায়ই মিস কল দিতেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

Gautam Gambhir mujhe regularly miscall dete the , yeh Irfan ko bohot achhi ta rah pata tha , woh mera sab calls check karta tha
woh yeh baat mere Samna Yusuf bhai, Hardik Aur Krunal Pandya ko bhi bataya tha jab main irfan ko Pune mein Milne gayi thi
Domestic match tha…

— Payal Ghoshॐ (@iampayalghosh) December 1, 2023

খেলার মাঠ থেকে এখন রাজনীতির মাঠে সক্রিয় গৌতম গম্ভীর। পূর্ব দিল্লি থেকে বিজেপির এমপি-ও নির্বাচিত হয়েছেন তিনি। অভিনয়ের বাইরে পায়েলেরও একটি রাজনৈতিক পরিচয় রয়েছে।

পায়েল দাবি করেন, গৌতম গম্ভীর প্রায়ই তাকে কল করতেন। এজন্য ইরফান সবসময় পায়েলের ফোনকল ঘেঁটে দেখতেন। বিষয়টি নাকি ইরফানের ভাই ইউসুফ পাঠান এবং হার্দিক ও ক্রনাল পান্ডিয়াও জানেন।

তবে পায়েলের এমন দাবির সত্যতা যাচাই করা যায়নি। এ বিষয়ে গম্ভীর বা ইরফানও মুখ খোলেননি।

ইরফান পাঠান ভারতের জাতীয় দলের হয়ে ১২০টি ওয়ানডে ও ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। সদ্য সমাপ্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ধারাভাষ্যও দিয়েছেন তিনি। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সাফা বেইগকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে ইমরান ও সুলেইমান নামে দুই ছেলে রয়েছে।

অন্যদিকে প্রয়ানাম, ওসারাভেল্লি, মি. রাসকেল, বর্ষাধারে-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন পায়েল। এছাড়া রামদাস আথাওয়ালের রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নারী শাখার ভাইস প্রেসিডেন্ট তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status