|
পাথরঘাটায় একই দিনে দুই যুবকের মরদেহ উদ্ধার
ইব্রাহীম খলীল,পাথরঘাটা
|
![]() পাথরঘাটায় একই দিনে দুই যুবকের মরদেহ উদ্ধার শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেলিম পহলানের মাছের ঘের থেকে দুলালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এবং এ দিন দুপুরে রায়হানপুর ৭নং ওয়ার্ডে নিজ বসত ঘর থেকে গলায় ফাঁস অবস্থায় সলেমান এর মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুলাল, কাকচিড়া ১ নং ওয়ার্ডের পরিষদ এলাকার আঃ মালেকের একমাত্র ছেলে। ও সলেমান, রায়হানপুর ৭ নং ওয়ার্ডের মৃত শাহ আলম পহলানের ছেলে। কাকচিড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার আলম নতুন সময়কে বলেন দুলাল আমার ওয়ার্ডের বাসিন্দা তার মৃত্যুর খবর শোনামাত্রই ঘটনাস্থলে পরিদর্শন করেছি, তবে আমার জানামতে দুলালের মৃগী (বাই) রোগ ছিলো, হয় তো একারনেই তার মৃত্যু হতে পারে। জানতে চাইলে তিনি আরো বলেন, যে স্থানে তার মৃত্যু হয়েছে (সেলিম পহলানের মাছের ঘেরে) সেখানে বন-জঙ্গলে পরিস্কার করার জন্য ৩ হাজার টাকায় দুলাল চুক্তি নিয়েছিলো, গত ২ দিন সেখানে কাজও করেছে। এদিকে মৃত দুলালের পরিবারের লোকজন মিডিয়ার সামনে ডাক-চিৎকার দিয়ে বলেন জমিজমার জেরে দুলালকে খুন করা হয়েছে। তারা বলেন গতকাল বৃহস্পতিবার থেকেই দুলালকে পাওয়া যাচ্ছিলো না। এ বিষয়ে মৃত দুলালের শশুর রায়হানপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা আঃ হালিম বলেন, আমার ছোট মেয়ের জামাই (মৃত দুলাল) পূর্ব থেকেই মৃগী (বাই) রোগী ছিলো। এ দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা সলেমান এর বিষয়ে জানতে চাইলে তার মা বলেন, আমার ছেলের প্রথম স্ত্রীর সাথে তাল মিল না হওয়ায় প্রথম স্ত্রীর সাথে সামাজিক ভাবে তালাক হয়, ওই ঘরে জান্নাতি নামে একটি কন্যা সন্তান আছে, পরে দ্বিতীয় বিবাহ করাই সে ঘরেও একটি কন্যা সন্তান হয়, তবে আমার দ্বিতীয় পুত্রবধূর সাথে ও ছেলের সাথে তেমন ভালো সম্পর্ক ছিলো না, এমনকি আমাদের সাথেও ভালো আচারণ করতো না, গত এক মাস পূর্বে দ্বিতীয় পুত্রবধূ রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়, এবং আমার ছেলে ও আমার দেবর জাহাঙ্গীর এর নামে মামলা করে। আজ হঠাৎ করে দুপুরে ঘরে এসে দেখি গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। সলেমান এর বড় মেয়ে জান্নাতি (১২) ও এলাকার লোকজন জানান, সলেমান অনেক আগে থেকেই মাথায় সমস্যা নিয়ে ভুগছিলো। সে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আচারণ করতো। জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, সকালে দুলালের মরদেহের খবর শোনামাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট আসার পরে এ ঘটনার ব্যাবস্থা গ্রহণ করা হবে। আর সলেমানের বাড়িতে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল চলছে, পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
