ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করায় যা বলল ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 December, 2023, 6:25 PM

গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করায় যা বলল ইরান

গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করায় যা বলল ইরান

ইসরায়েলের হামলায় আহত এক শিশুকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছে এক ফিলিস্তিনি

গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক পোস্টে বলেন, ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পর মার্কিন সরকারের অব্যাহত সমর্থনে ইহুদিবাদী ভ্যাম্পায়াররা নতুন করে হত্যা শুরু করেছে।

কানানি আরও বলেন, আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক ও আইনগত দায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এই বর্ণবাদী শাসনকে সমর্থন করে এমন কয়েকটি সরকারের' ওপর বর্তায়।
উল্লেখ্য, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

 আজ শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরার বরাতে জানানো হয়েছে, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status