ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
পটুয়াখালীর বাউফলে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মোঃ কাওছার আহমেদ,বাউফল
প্রকাশ: Friday, 1 December, 2023, 1:57 AM

পটুয়াখালীর বাউফলে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালীর বাউফলে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের   লক্ষে পটুয়াখালী-২(বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ(এমপি)সহ মোট চারজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন ।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল  আজ বৃহস্পতিবার।  নির্ধারিত সময় বিকেল ৪ টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী’র কাছে এ সব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

অন্যান্য প্রার্থীরা  হলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো. হাসিব আলম তালুকদার। তিনি বীরউত্তম মরহুম সামছুল আলম তালুকদারের ছেলে। এছাড়া রয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মহসিন হাওলাদার ও আরেক স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্বা নূর মোহাম্মাদ হাওলাদার। এ সময় উপজেলা নির্বাচন অফিসার শাহীন শরীফ ও বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, পটুয়াখালী-২ বাউফল আসনে বাউফল থেকে মোট চারজন প্রার্থী আমার কাছে মনোনয়ন দাখিল করেছেন। পটুয়াখালী কোন প্রার্থী দাখিল করেছেন কিনা এখন পর্যন্ত (এ রিপাের্ট লেখা পর্যন্ত) আমার জানা  নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status