|
খাগড়াছড়ির গুইমারায় পাঁচটি ইটভাটাকে জরিমানা,জ্বালানী কাঠ জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() খাগড়াছড়ির গুইমারায় পাঁচটি ইটভাটাকে জরিমানা,জ্বালানী কাঠ জব্দ ৩০ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার আমতলীপাড়া এলাকার মেসার্স তারা ইটভাটার মালিক সেলু মারমা, এসবি ইটভাটার মালিক শহিদউল্ল্যাহ, ফোর স্টার ইটভাটার মালিক মশিউর রহমান তারেক, বাইল্যাছড়ি এলাকার মদিনা ইট ভাটার মালিক মশিউর রহমান তারেক ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইট ভাটার মালিক মংগ্রী মারমার ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। উল্লেখ্য, সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় জ্বলানী কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন,গুইমারা উপজেলার ৫ (পাঁচ)টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে । ৪টি ইটভাটার প্রতিটিকে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে পঞ্চাশ হাজার টাকা করে মোট দুই লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। ৪টি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
